শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরা কারাগার থেকে পালানো মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী নামের দুই বন্দিকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা দিকে উপজেলার শ্রীফলকাটী এলাকা থেকে মোজাম গাজী (৪৯) হাজতি নং- (২৫৩৫/২৪) ও সাড়ে ১০ টার দিকে কাছারী ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলাম (৩৮) হাজতি নং- (৪২৫২/এ) কে আটক করে পুলিশ।
আটক মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে।
থানা সূত্রে জানাযায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, এসআই খন্দকার আনোয়ার হোসেন, এসআই সনজীব, এএসআই হারুনার রশীদ, এএসআই নবী, এএসআই আবু জাফর ও পিএসআই সজীব তাদের গ্রেফতার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২৪ সালের ৫ই আগস্টে সাতক্ষীরা কারাগার ভাংচুর এর ঘটনায় কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বন্দী মোজাম গাজী ও রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জেল থেকে পালানোর পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। এছাড়াও জেল পলাতক বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।
Leave a Reply