সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

জিএম জামাল হোসেন উপকূলীয় অঞ্চল শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় জনসাধারণকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক।

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ নাজমুল হক বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি সকল পর্যায়ে নেতৃবৃন্দ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *