সংবাদ শিরোনামঃ
দেবহাটায় সরকারি কেবিএ কলেজে স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কালিগঞ্জ উপজেলা ড্রিংকিং ওয়াটার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত উপকূলের ৩১ বাঘ বিধবা পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে ইয়ুথ ফর বাংলাদেশ বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ
আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

এম এ হালিম ঃ

আর মাত্র ১৮ দিন পর আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে-বাওয়ালিরা আবারও সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবেন। একই সঙ্গে পর্যটকদের জন্যও খুলে দেওয়া হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।

বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন নির্বিঘ্ন রাখতে চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর, খুলনা ও বাগেরহাটের হাজারো বনজীবী পরিবার দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছে। বিশেষ করে মাছ ও কাঁকড়া আহরণের ওপর নির্ভরশীল জেলেদের মধ্যে দীর্ঘ অপেক্ষার পর নতুন করে কর্মচাঞ্চল্যের প্রত্যাশা তৈরি হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুমতি ও প্রয়োজনীয় পাস নিয়ে জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণে যেতে পারবেন। পাশাপাশি পর্যটকরাও সুন্দরবনের নির্ধারিত পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণের সুযোগ পাবেন। বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে প্রবেশ ও আহরণ কার্যক্রম নির্ধারিত নিয়ম মেনেই পরিচালনা করতে হবে।

তিন মাসের নিষেধাজ্ঞায় প্রজনন মৌসুমে সুন্দরবনের মাছ, জলজ প্রাণী ও বন্যপ্রাণী নির্বিঘ্নে প্রজননের সুযোগ পেয়েছে। এখন নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছেন বনজীবী ও পর্যটন সংশ্লিষ্টরা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১ সেপ্টেম্বর থেকেই আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে সুন্দরবন—নদীতে নামবে জেলে-বাওয়ালিদের নৌকা, আর পর্যটকদের পদচারণায় মুখর হবে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *