সংবাদ শিরোনামঃ
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ হালিমঃ

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাস (LEADS)-এর উদ্যোগে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের সুন্দরবনের বাঘ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বুড়িগোয়ালিনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বাঘ ও সুন্দরবন রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকরা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘ বেঁচে থাকলে সুন্দরবন বেঁচে থাকবে, আর সুন্দরবন বেঁচে থাকলে উপকূলীয় জনপদের মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে অনেকাংশে সুরক্ষিত থাকবে। তাই বন ও বন্যপ্রাণী রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, সাংবাদিক আনিছুজ্জামান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল দ্বীপ, ফয়সাল আহমেদ, আব্দুর রশিদসহ লির্ডাসের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বনজীবীদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, অবৈধ শিকার ও বন ধ্বংস প্রতিরোধ, এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ আরও কার্যকর হবে।

সভায় উপস্থিত বক্তারা বিশ্ব বাঘ দিবসের এবারের প্রতিপাদ্য “বাঘ বাঁচলে, বন বাঁচবে” বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বন আইন মেনে চলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, লির্ডাসের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *