সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন, গাবুরায় জেলে-বাওয়ালিদের ঢল স্মার্ট হসপিটালে বুধবার চার বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। সাতক্ষীরা পশ্চিম  সুন্দরবনে যৌথ অভিযান: দুটি ডিঙি নৌকা জব্দ, আটক ৭ কালিগঞ্জে আইনশৃঙ্খলা, চোরাচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা কালিগঞ্জে ফল ব্যবসায়ীর কমিটি গঠন, সভাপতি মেহেদী বাবু, সম্পাদক জাকির ও কোষাধ্যক্ষ রাজ্জাক দেবহাটা উপজেলায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেবহাটায় সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার
দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আব্দুল্লাহ আল মামুনঃ

সাতক্ষীরার দেবহাটা- সখিপুর মেইন রাস্তা সংলগ্ন সখিপুর কামটা গ্রামে রাতের আঁধারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরের দল বসতঘরের চিলের কোটার চালের অ্যালবেস্টার ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে চলে গেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের কোন এক সময় ওই এলাকার বাসিন্দা মৃত নিমাই চন্দ্র মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডলের বাড়িতে।

ভুক্তভোগী বাড়ির মালিক অরবিন্দু মন্ডল জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আমার মা সন্ধ্যা রানী মন্ডল (৮০) এবং স্ত্রী নির্মলা রানী মন্ডল কে ডাকলে তারা অস্বাভাবিক আচরণ করে এবং আমি দেখতে পাই মায়ের হাতের ও কানের স্বর্ণালংকা নেই। তখন আমি সব ঘরে লক্ষ্য করলে দেখি সবকিছু উলটপালট করা। পরে আমি পাশের বাড়ি থেকে বৌমাকে ডাক দেই। তারপরও কোন কিছু বুঝতে না পেরে মা এবং স্ত্রীর চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তার সত্যপদ মজুমদার কে খবর দেই। তিনি এসে তাদেরকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভর্তি করে আমি বাড়িতে আসি এবং সবদিকে খোঁজখবর নিয়ে দেখতে পাই আমার সিঁড়ি ঘরের অ্যালবেস্টারে নাট খোলা ও ভাঙ্গা।

এসময় আমার ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ড্রয়ার ভেঙে চোর চক্রটি ঘর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ।

ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতের বেলা চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং নাইট পেট্রোলিং জোরদার করার দাবি জানিয়েছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ দুইজন সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল এবং বিষয়টি নিয়ে দেবহাটা থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *