আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটা উপজেলার স্থানীয় কৃষক ও উৎপাদকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।সোমবার (২৬অক্টোবর) দেবহাটা উপজেলার তিনটি ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ এর কারিগরি সহযোগিতায় ও উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর SWABOL Project-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) নয় শত সদস্যদের মধ্যে একটি কতবেল, একটি মেহগুনি ও দুইটি কর আম মোট চারটি করে গাছের বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আহমাদ সাঈদ,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলাউর রহমান সিদ্দিকিী,বেডস্) এর মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলাম,পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম,দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি সমিতির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।
Leave a Reply