নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করবেন। মেডিসিন, নিউরো মেডিসিন, কিডনি, ডায়াবেটিস, শিশু রোগ, অর্থোপেডিক্স, স্ত্রীরোগ ও প্রসূতিসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা নিতে পারবেন রোগীরা।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের নির্ধারিত সময়সূচি নিচে তুলে ধরা হলো—
১. ডা. হাদীউজ্জামান
মেডিসিন ও নিউরো মেডিসিন
তিনি স্ট্রোক, খিঁচুনি, হাত-পা অবশ, মাথাব্যথা, মাথা ঘোরা, স্নায়ুরোগ, পারকিনসন্স, নিউরোপ্যাথি এবং ঘাড় ও কোমরের স্নায়ুজনিত ব্যথাসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসা ও পরামর্শ দেবেন।
সময়: বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
২. ডা. এস. এম. মনিরুজ্জামান
মেডিসিন, কিডনি, ডায়াবেটিস ও শিশু রোগ
তিনি কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রস্রাবের জটিলতা, কিডনিতে পাথর এবং শিশুদের জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টিসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেবেন।
সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা।
৩. ডা. মো. হাসানুর রহমান
অর্থোপেডিক্স
হাড় ভাঙা, কোমর ও ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের সমস্যা, মেরুদণ্ডের রোগ, বাতব্যথা, স্নায়ুজনিত ব্যথা, শিরার সমস্যা ও প্যারালাইসিস-সংক্রান্ত সমস্যায় চিকিৎসা ও পরামর্শ দেবেন তিনি।
সময়: বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
৪. ডা. ফারজানা ইয়াসমিন
স্ত্রীরোগ, প্রসূতি ও বন্ধ্যাত্ব
তিনি বন্ধ্যাত্ব, মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ুর টিউমার, ডিম্বাশয়ের সিস্ট, সাদা স্রাব, গর্ভকালীন জটিলতা এবং প্রসূতিসেবা প্রদান করবেন।
সময়: বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
৫. ডা. তন্ময় কুমার বিশ্বাস
মেডিসিন, সার্জারি, মা ও শিশু স্বাস্থ্যসেবা
তিনি ক্ষত, ফোঁড়া, কাটা-ছেঁড়া, জ্বর, সংক্রমণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেবেন।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
চিকিৎসাসেবার পাশাপাশি স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক ডিজিটাল ল্যাবরেটরি, ডিআর ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কপি, ইসিজি, ইকোসহ বিভিন্ন ডায়াগনস্টিক সুবিধা। এ ছাড়া প্রতি বৃহস্পতিবার বিশেষভাবে এনোমালি স্ক্যানের ব্যবস্থা রয়েছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে।
সিরিয়াল ও যোগাযোগ
চিকিৎসকদের পরামর্শ নিতে এবং সিরিয়াল দিতে যোগাযোগ করুন—
মোবাইল: ০১৩১০-৩৬১৮১৮
স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোগীরা সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। চিকিৎসাসেবা গ্রহণের আগে ফোন করে সিরিয়াল ও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply