কালিগঞ্জ প্রতিনিধি।
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের হোগলা মোড়ে ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারঃ) শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার শাহাবুদ্দীন মোড়লের সৃঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জি এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহাজ্জাদ হোসেন মোড়ল, বিএনপির অন্যতম নেতা আব্দুস সাত্তার গাজী, ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারী নুর হোসেন, মাহবুবুর রহমান খান, উপজেলা জাসাস এর সিনিঃযুগ্ম আহবায়ক সাহাজান আলী মোড়ল, যুবনেতা নুরুজ্জামান, আমজেদ টাপালী, সহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply