সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস

সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস

এম এ হালিম: বিশ্ব বাঘ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সাতক্ষীরা রেঞ্জের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সিএমসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোছা. মাহমুদা খানম। সভায় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, কলাগাছিয়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলজ দ্বীপ, পিপলস কমিটির সদস্য আব্দুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিছুজ্জামান সুমন, হাফেজ রেজাউল করিম এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন ও এর প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে হলে বন ধ্বংস, অবৈধ শিকার এবং জীববৈচিত্র্যের ওপর সব ধরনের হুমকি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বন সংরক্ষণে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং নতুন প্রজন্মের মধ্যে বাঘ ও বন সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিশ্ব বাঘ দিবসের মূল উদ্দেশ্য বাঘের আবাসস্থল সংরক্ষণ এবং বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ।

অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *