আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জন ওয়ারেন্ট ভুক্ত একজন সর্বমোট ৩ আসামী গ্রেফতার।
আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানার এসআই সাহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-০২।
পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম ও এএসআই হান্নান মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে দেবহাটা থানার আজিজপুর গ্রামের পাতনার বিলে জনৈক সোহাগ এর মাছের ঘেরের দক্ষিণ পাড়ে পাহারা দেওয়া বাসার মধ্য থেকে ০৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আজিজপুর গ্রামের আমজাদ আলী ছেলে আলমগীর হোসেন (৪২), আসাদুল ইসলাম ছেলে আবু শামীম (২৫) গ্রেফতার করেন।
এছাড়া অপর এক অভিযানে এসআই জাকারিয়া শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা এলাকা হতে ০৩ মাসের ওয়ারেন্টভুক্ত আসামীউত্তর পারুলিয়া গ্রামের রুহুল আমিন মৃধা ছেলে মনিরুল ইসলাম গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সর্বদা অভিযান পরিচালনা করছে। আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।
Leave a Reply