সংবাদ শিরোনামঃ
গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই
শ্যামনগর নওয়াবেঁকী-পদ্মপুকুরে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি : ড. মনিরুজ্জামান

শ্যামনগর নওয়াবেঁকী-পদ্মপুকুরে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি : ড. মনিরুজ্জামান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।

খোলপেটুয়া নদীর ওপর নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর সংযোগকারী একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ড. মনিরুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় একথা বলেন।

আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে। নওয়াবেঁকী থেকে পদ্মপুকুর পাখিমার নদীতে ব্রিজ নির্মান করা হবে। এবং দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না। আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো।

এসময় জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আলমগীরসহ শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *