সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
শ‍্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালন

শ‍্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালন

শ‍্যামনগর প্রতিনিধিঃ
উপকূলীয় এলাকায় প্লাষ্টিক নিষিদ্ধ করা হোক
প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে”( Solutions to Plastic Pollution ) প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। প্লাস্টিকের ভয়াবহতা তুলে ধরে আমাদের প্রতিবেশ পরিবেশ সুরক্ষায় সচেতনতা গড়ে তুলতে ৫ জুন ২০২৩ সোমবার সকাল ১০টায় শ্যামনগর প্রেস ক্লাব থেকে শুরু করে ডাক বাংলো মোড় হয়ে প্রধান-প্রধান সড়কে প্লাষ্টিক বর্জনে প্রচার অভিযান চালায়। গবেষনা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আয়োজন করে কোষ্টাল ইয়ূথ নেটওয়ার্ক ।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় ঘুর্নিঝড়,পানিতে লবনাক্ততা বৃদ্ধি, নদীভাঙনের  পাশাপাশি আজ বিশ্ব প্লাস্টিক দূষন ও প্লাস্টিকের জন্য ভয়াবহ সংকটের মুখোমুখি। অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারনে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্নক ঝুকির মধ্যে আছে সেই সাথে সকল প্রানবৈচিত্র্যও ধংসের পথে। এক সময় আমরা মাটির তৈরী জিনিসপত্র ব্যবহার করতাম কিন্তু র্বতমানে প্লাস্টিকের তৈরী বেশিমাত্রায় ব্যবহারের ফলে মাটির তৈরী জিনিসপত্র প্রায়ই হারিয়ে গেছে। প্লাস্টিক ব্যবহারের কারনে পরিবেশ বান্ধব উন্নয়ন ব্যহত হচ্ছে। আমাদের চারপাশে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল তার নিজস্বতা হারিয়ে ফেলছে।বিশেষ করে আমাদের রক্ষাকবচ সুন্দরবনও আজ প্লাস্টিকের কারনে হুমকির মুখে। ইউনাইটেড নেশসনস এর এক গবেষনায়  জানা যায় প্রায় ৯০ শতাংশ পাখি ও মাছের পাকস্থলি থেকে প্লাষ্টিকের কনা পাওয়া গেছে। এছাড়াও পৃথিবীতে প্রায় আটশত সামুদ্রিক প্রজাতির মধ্যে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মানব শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের কারনে লিভার, কিডনি নষ্ট,ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, ব্রেইন ড্যামেজ, এ্যাজমা এবং নারীদের বন্ধাত্বসহ মারাত্নক ঝুকি সৃষ্টি করছে। সকল প্রাণ ও পরিবেশের  জন্য প্লাস্টিকের ব্যবহার দিন দিন যেন মারাত্নক হুমকি হয়ে দাড়াচ্ছে। আমাদের উপকূলীয় সুন্দরবনকে প্লাস্টিক থেকে রক্ষা করা  এখনই সময়।
প্রচার অভিযানে বক্তারা বলেন প্রাকৃতিক বিপর্যয়, মানবসৃষ্টি নানা উন্নয়ন দূর্যোগ এবং জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের পাশাপাশি বিশ্ব আজ প্লাস্টিক দূষণ ও প্লাস্টিকের জন্য ভয়াবহ সংকটের মুখোমুখি। প্লাস্টিক দূষনের কারণে আজ প্রাণবৈচিত্র্য ধ্বংস হচ্ছে পাশাপাশি প্লাস্টিকের জন্য মানব স্বাস্থ্য মারাত্বক ভাবে হুমকের মুখে পড়ছে। প্লাস্টিক সামগ্র পৃথিবীকে গ্রাস করছে মনে হচ্ছে পৃথিবীতে যেনো প্লাস্টিকের রাজত্ব চলছে । এই প্লাস্টিকের জন্য পরিবেশবান্ধব উন্নয়নে বাধা হচ্ছে, চারিদিকে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক । প্লাস্টিকের কারণে নদী-নালা, খাল-বিল, সুন্দরবন এমনকি আমাদের এই সুন্দর পরিবেশকেও বিষাক্ত করে তুলছে। তাই আসুন সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে আমরা নিজেদের উদ্দ্যেগে প্লাস্টিক বর্জন করি এবং অন্যদের বর্জন করতে বলি। প্লাস্টিক দূষণ বন্ধ করে পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *