সংবাদ শিরোনামঃ
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
শ্যামনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুন্দরবন ফুটবল সবুজ সংঘের জয়

শ্যামনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুন্দরবন ফুটবল সবুজ সংঘের জয়

জহিদুল ইসলাম, উপকূলীয় (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমির আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কলবাড়ি জলিল মোড় সংলগ্ন বালির মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ, শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জি. এম. রুস্তম আলী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন এ্যাকোয়াম্যাক্স লিমিটেডের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম জুয়েল, উপযোগী ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন ফুটবল সবুজ সংঘ ও কৃষ্ণনগর ফুটবল একাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কৃষ্ণনগর ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় সুন্দরবন ফুটবল সবুজ সংঘ।

খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. শাহজাহান রনি।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *