সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
নীলডুমুরে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রুবেল রাইজিং স্টার

নীলডুমুরে আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রুবেল রাইজিং স্টার

রিফাত হোসেন উপকূলীয় অঞ্চল (শ্যামনগর)প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বালুর মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট ভিত্তিক মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত জমজমাট ফাইনালে মাইন ইন্টারপ্রাইজকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রুবেল রাইজিং স্টার।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ ছিল মুখরিত। শেষ পর্যন্ত রুবেল রাইজিং স্টারের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ফলে ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে রুবেল রাইজিং স্টার।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবু বক্কারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন, তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সুমন হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর ঢালী, আবু হোসেন, শহিদুল ইসলাম ও ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আট দলীয় নকআউট ভিত্তিক মিনি ফুটবল টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উজ্জ্বল হোসেন। খেলাটি পরিচালনা করেন যুব বাসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ।

ফাইনাল ম্যাচ দেখতে নীলডুমুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *