নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “নীলডুমুর প্রিমিয়াম লীগ ফুটবল সিজন-২, ২০২৬”।
তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে।
সিজন-২কে ঘিরে ইতোমধ্যে নীলডুমুর ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন দলের খেলোয়াড়দের প্রস্তুতি ও অনুশীলনে মুখর হয়ে উঠছে মাঠ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি দর্শকদের জন্যও থাকছে আনন্দ ও বিনোদনের সুযোগ।
আয়োজক উপকূলীয় প্রেসক্লাব জানিয়েছে, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পুরো টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নীলডুমুরে একটি সুন্দর ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা নীলডুমুরসহ আশপাশের এলাকার সকল ক্রীড়াপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফুটবলের উন্মাদনায় জেগে উঠুক নীলডুমুর—শুরু হোক নতুন স্বপ্নের পথচলা।
আয়োজনে: উপকূলীয় প্রেসক্লাব।
Leave a Reply