সংবাদ শিরোনামঃ
মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ওসর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বুধবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত—প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মোঃ আদম আলী গাবুরায় দুই পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম মহাঅষ্টমীতে শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি
মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি

মহানবমীতে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা শাহজাহান রনি

এম এ হালিম।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল থেকে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং পূজা উদ্‌যাপন কমিটির খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে প্রতিমা দর্শনের বিষয়েও খোঁজ খবর নেন।
দূর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ সময় যুবদল নেতা শাহজাহান রনি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *