স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের পূর্বের অবস্থান সম্পর্কে বিনয়ের সঙ্গে বক্তব্য দিয়েছেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আদম আলী। তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার ব্যক্তিত্ব জনাব ইশরাত হোসেনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রথমে আমাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যথিত করেছিল। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত দুঃখ ও আবেগ প্রকাশ করেছিলাম। তবে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে আমি উপলব্ধি করেছি, একটি দেশ পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত আবেগের চেয়ে দেশ, জনগণ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, একজন সরকারপ্রধানকে অনেক সময় দেশের বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই সিদ্ধান্তের পেছনে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে, যা আমাদের মতো সাধারণ রাজনৈতিক কর্মীদের পক্ষে তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা সম্ভব হয় না। তাই আমি অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমার পূর্বের বক্তব্যে যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি কারও প্রতি অসম্মান প্রদর্শন কিংবা কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার উদ্দেশ্যে বক্তব্য দিইনি। একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে শুধু আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছিলাম। আমি মনে করি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই একজন বিচক্ষণ নেতৃত্বের পরিচয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশ ও জনগণের কল্যাণে গৃহীত সকল ইতিবাচক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাই। পরিশেষে বলতে চাই, ব্যক্তিগত আবেগের ঊর্ধ্বে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের সবার দায়িত্ব। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত—মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই। বক্তব্য প্রদানকারী: মোঃ আদম আলী সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি। সংবাদ পরিবেশনায়
Leave a Reply