সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোরেলগঞ্জে মধ্যরাতে ঘুমন্ত শিশু নিখোঁজের ঘটনায় ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে মধ্যরাতে ঘুমন্ত শিশু নিখোঁজের ঘটনায় ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সিফাত খান(৩) নামে একটি শিশু ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের আসাদুল খানের ছেলে সিফাত নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও থানা পুলিশের একাধিক দল শিশুটির সন্ধানে কাজ শুরু করেলেও টানা১২ ঘন্টা পরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মোরেগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিশুটির পিতা আসাদুল বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫/২০ মিনিট পরে ঘরে ফিরে দেখি সিফাত নেই।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনা শোনার পর থেকে পুলিশের ৩টি দল ঘটনাস্থলে পৌছেছে। তারা কাজ করছে। তারা তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ খুঁজে পেয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *