সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
বিজয় উৎসবে, আনন্দে জাগরণে গাবুরা ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থা

বিজয় উৎসবে, আনন্দে জাগরণে গাবুরা ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদঃ

বিজয় উৎসবে, আনন্দে জাগরণে গাবুরা
ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থার গাবুরায় ১২ বছর পু‌র্তি উপল‌ক্ষে দিন ব‌্যাপী বিজয় উৎসব,আনন্দ জাগর‌ণে গাবুরা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌বে শ‌্যামনগর উপ‌জেলার গাবুরার ৯ নং সোরা গ্রা‌মে।
বহু রঙের, বহু ছন্দের, বহু সুরের এই দেশটি। বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে, প্রকৃতির অঙ্কনে হয়ে উঠেছে
আমাদের বাংলাদেশ। এই চেতনা বুকে ধারণ করে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ২০০০ তরুণ ছেলে-মেয়ে ও সাধারণ গ্রামবাসীরা আগামী ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ৯.৩০ থেকে দিনব্যাপি ৯নং সোরা গ্রামে মিলিত হয়ে গাইবে বিজয়ের জয়গান।

এই পুনর্মিলনী বিজয় উৎসবে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে সকল মানুষ, সকল বিশ্বাস,সকল সংস্কৃতিকে নিয়ে পালন করবে বিজয়ের এই মহান উৎসব। সাথে থাকবে শিশু ও তরুণদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা।বিজয় উৎসব ও মিলনমেলায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা শারমীন মুরশিদ, প্রধান নির্বাহী, ব্রতী। এছাড়া স্বপরিবারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্যামনগর উপজেলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাউন্সেলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিজয় উৎসব ও মিলনমেলায় আপনাদের সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

বিজয় উৎসব ও মিলনমেলা উৎসর্গ করা হয়েছে নারী জাগরণের বিশিষ্ট নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ‘নূরজাহান মুরশিদ’ ও দেশবরেণ্য শিক্ষাবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রেরণাদাতা, বাঙালির মনন ও মানসের আলোকবর্তিকা ‘অধ্যাপক খান সারওয়ার মুরশিদ-কে, যাঁদের আদর্শে আমাদের এই পথ চলা ।
উ‌ল্লেখ‌্য ব্রতী গাবুরায় দির্ঘ‌্য ১২ বছর যাবত শিশু সুরক্ষা, নিরাপদ পা‌নির অ‌ধিকার, মানবা‌ধিকার, ভাসমান স্বাস্থ‌্যসেবা ও সামা‌জিক প‌রি‌বেশ নি‌য়ে কাজ ক‌রে আস‌ছেন এই সংস্থাটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *