সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে বাস টার্মিনাল এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকীর তত্ত্বাবধায়নে ও বাবুমনির পরিচালনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী জানান, বাগেরহাটে তীব্র তাপদাহের কারনে পথচারি, শ্রমিক ও যাত্রী সাধারন যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।

চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।

তালুকদার পবিবহনে খুলনা গামী যাত্রী মোর্শেদা আক্তার বলেন, তীব্র তাপদাহে এমপি সাহেব নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *