সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন 
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে
বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কতৃক উক্ত কার্যালয়ে ফজর নামাজ বাদ ব্যাটলিয়ান মসজিদে বিশেষ দোয়া মিলাদ ও মোনাজাত, আনুষ্ঠানিক ভাবে গার্ড সালামের মধ্য দিয়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন , অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়,দুপুর ২ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান, এসজিপি, পিইঞ্জ,ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন(১৭ বিজিবি)। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেল (এ এস পি) মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির ক্যাপ্টেন শাহ-রেজা আল-ফামি, এএমসি, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম , রিভাররা ইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা আজমল আবীর, সহ নীলডুমুর ব্যাটলিয়ান ১৭ বিজিবির সকল কর্মকর্তা সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এবং বিকাল ৪ টায় নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সর্বশেষ রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
ছবির ক্যাপশন:নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *