সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আর মাত্র বাকি আছে ১৮ দিন , ১ সেপ্টেম্বর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার শ্যামনগর থেকে শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন 
দেবহাটায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীতে বর্ষবরণ

দেবহাটায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীতে বর্ষবরণ

দেবহাটা প্রতিনিধি:
মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বেরিয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বনবিবি’র বটতলায় বর্ষবরণ উৎসবে মিলিত হয়। বর্ষবরণ উৎসবে লোকসঙ্গীত, রবীন্দ্র সংগীত, বাউল গান, নাচ ও আবৃত্তি করেন স্থানীয় শিল্পীরা। এরআগে বাংলা নববর্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষবরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *