সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কয়রায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের এমপি প্রার্থী শেখরাশেদুল ইসলামের মতবিনিময়

কয়রায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের এমপি প্রার্থী শেখরাশেদুল ইসলামের মতবিনিময়

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা-কয়রার আওয়ামীলীগের সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্যি বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রাস্থ তার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  তিনি কয়রা পাইকগাছার উন্নয়ন রুপকার সাবেক এমপি মরহুম শেখ নুরুল হকের কনিষ্ঠ পুত্র। মতবিনিময় সভায় শেখ রাশেদুল ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে সকলের নিকট দোয়া কামনা করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলেই দোয়া করবেন তিনি যেন সৃস্থ থেকে দেশ পরিচালনা করতে পারে। আমি বিগত কয়েক বছর ধরে জননেত্রী প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার প্রচরনা চালিয়ে যাচ্ছি। তিনি নির্বাচিত হলে তার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করে যাওয়ার দৃড় প্রত্যায় ব্যক্ত করেন। যে জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোস্তফা রফিকুল ইসলাম সানা,আঃ ছাত্তার পাড়,আলহাজ্ব গাজী আজিজুল হক,মোঃ ইব্রাহিম সানা,মৃনাল কান্তি ঘোষ,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, সরদার শফিকুল ইসলাম, যুবলীগ জিএম মোস্তাফিজুর রহমান, ওলিয়ার রহমান খোকা,সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান দিদার,পাইকগাছা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার,যুব নেতা প্রনব মন্ডল, আসিব ইকবাল রনি, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান সবুজ,শেখ বাবলু প্রমুখ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *