সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
কয়রায় তৃনমূল মানুষের সাথে এমপি বাবুর মত বিনিময় সভা

কয়রায় তৃনমূল মানুষের সাথে এমপি বাবুর মত বিনিময় সভা

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় তৃনমুল মানুষের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা- কযরার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ৪ ও ৫ নং কয়রা জয়বাংলা মুক্তিযোদ্ধা বকস একতা যুব সংঘ এ মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা- কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার কয়রায় যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। কয়রাবাসীর প্রত্যাশা স্থায়ী বেড়িবাঁধ সেটির প্রকল্প পাশ হয়েছে। ইতিমধ্যে তার কিছু অংশের টেন্ডার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি কাজের টেন্ডার কার্যক্রম পরিক্রিয়াধীন রয়েছে। তৃনমুল নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিযে এক সাথে নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের বিভিন্ন খাতে যে উন্নয়ন কর্মকান্ড করেছেন তাতে বাংলাদেশের মানুষ আবারও নৌকায ভোট দিয়ে ক্ষমতায বসাবেন। বর্তমান সরকারের আমলে কয়রার কোন মানুষ নির্যাতিত হয়নি। সাধারন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছে। তিনি আবারও কয়রা পাইকগাছার মানুষের যাতে সেবা করতে পারে তার জন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। শ্রমীকলীগ নেতা রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী,আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড়, সরদার হারুন অর রশিদ, আবুল বাশার সানা, সাবেক ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটু, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা,উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *