সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা
কয়রায় ছাত্রলীগের কর্মী সভা সফল করার লক্ষে মত বিনিময় সভা

কয়রায় ছাত্রলীগের কর্মী সভা সফল করার লক্ষে মত বিনিময় সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

আগামী ১৭ জুন কয়রা উপজেলা ছাত্রলীগের কর্মী সভা সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে খুলনা জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ নেতৃবৃন্দ। ১৬ জুন সন্ধা সাড়ে ৭ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ ও জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সস্পাদক শেখ মোঃ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সৌরভ প্রমুখ।

মতবিনিময় সভায় তানভীর রহমান আকাশ বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ২১ জন ও সাধারন সম্পাদক পদে ২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তা যাচাই বাচাই কার্যক্রম চলছে। আমরা চাই কয়রা উপজেলায় একটি সুন্দর কমিটি উপহার দিতে । মত বিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *