সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

শ‍্যামনগর প্রতিনিধিঃ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে অবস্থিত মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাট বাজারে আগত সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

২১ জুলাই (শুক্রবার) বিকাল ৫ টায় গনসংযোগ ও কুশল বিনিময়ের সময় সরকারের উন্নয়ন তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, বুড়িগোয়ালীনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভবতোষ মন্ডল, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসিম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, যুবলীগ নেতা ও ইউপি সদস্য অহিদুল ইসলাম, শ্যামনগর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান এস এম ফেরদাউস হায়দার সহ উপজেলা আওয়ামীলীগ ও মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ ইউপি সদস্যবৃন্দ।

গনসংযোগটি মূহুর্তের মধ্যে হাজারও মানুষের সমাগম ঘটে । শত শত নেতাকর্মী ও হাজারো সাধারন জনগনের উপস্থিতিতে গণ সংযোগটি পথসভায় রুপান্তরিত হয়।

সমাপনী বক্তব্যে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে পুনরায় ভোট দিতে সকলকে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *