সংবাদ শিরোনামঃ
শ্যামনগর গাবুরায় ৯০০ দুস্থ‌্য প‌রিবারের মাঝে না‌বিকের কুরবানীর মাংস বিতরণ শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে  শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোরবানিকৃত পশুর চামড়া  ঈদ,আনন্দ উপলক্ষ্যে শ্যামনগরে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে  বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত  গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া  কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে এক রাতে তিন বাড়িতে চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

শ্যামনগরে এক রাতে তিন বাড়িতে চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

এম এ হালিম:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর এলাকায় এক রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (১ এপ্রিল) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চোরের দল প্রথমে স্থানীয় বাসিন্দা সিদ্দিক ঢালীর বাড়িতে হানা দেয়। এ সময় ঘরের আলমারি ভেঙে তারা প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যায়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় চুরির ঘটনাটি তাৎক্ষণিকভাবে টের পাননি। সকালে ঘুম থেকে উঠে আলমারি ভাঙা অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন তারা।
এরপর একই রাতে চোরেরা বুলবুল ঢালীর বাড়িতেও প্রবেশ করে। সেখান থেকে কয়েকটি মুরগি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে নুর ইসলাম নামে আরেক বাসিন্দার ঘরেও চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ঘরের দরজা খুলে আলমারিতে থাকা টাকা নেওয়ার সময় হঠাৎ শব্দ পেয়ে নুর ইসলাম ও তার পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। বিষয়টি বুঝতে পেরে চোরেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান তারা।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
এক রাতে তিনটি বাড়িতে চুরির এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে এবং তারা দ্রুত দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা জোর দাবি জানায়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *