সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা

নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা পর্যালোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১এপ্রিল) দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর খায়রুল ইসলাম, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আজগর আলী, ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ নুরুজ্জামান সরদার, ৫নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আসমাতুল্লাহ গাজী, ৬নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ শওকত হোসেন, ৭নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মাহমুদ হোসেন, ৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ মনিরুল ইসলাম, ১,২,৩নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ ফরিদা পারভীন, ৪,৫,৬নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন কনা, ৭,৮,৯নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ রাহিলা পারভীন লিলি,দেবহাটা উপজেলাকে শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে দেবহাটা এরিয়া প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া ইউনিয়নের শিশু শ্রমের সাথে যুক্ত পরিবারগুলো কে সনাক্ত করে ইউপি চেয়ারম্যান মাধ্যমে কিছু পরিবার নির্বাচন করা হয়েছে। এই পরিবারের যে শিশুগুলো স্কুল থেকে ঝড়ে পড়ে শিশু শ্রমের সাথে যুক্ত হয়েছে সেই শিশুগুলো পুনরায় স্কুলে যাবে এবং শিশু শ্রম বন্ধ করবে এই শর্তে তাদেরকে ট্রেনিং ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয় সভায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *