এম এ হালিমঃ
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ঈদের দিন সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বয়সের মানুষ নতুন পোশাকে ঈদের জামাতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।ঈদের জামায়াত শেষে ইমাম সাহেব সকল উপস্থিতিদের সালাম বিনিময় করেন।
Leave a Reply