সংবাদ শিরোনামঃ
গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া  কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ
গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান

গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান

সাইফুল ইসলাম গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ মণিরুজ্জামান,উপকূলীয় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ উপলক্ষে তিনি মানবিক সহায়তা প্রদান করেন।বুধবার(২৭মে) বিকালে।

জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বন বিভাগের গুলিতে নিহত হন গাবুরা ইউনিয়নের ৯ সোরা গ্রামের আমিনুর রহমান। তার পরিবারের দায়িত্ব গ্রহণ করে নিয়মিত খোঁজখবর ও সহযোগিতা করে আসছেন ডা.মোঃ মণিরুজ্জামান। ঈদ উপলক্ষে তার পাঠানো উপহার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাসুদুল আলমের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে নিহত আমিনুর রহমানের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এদিকে ৯ নং সোরা যুবদলের পক্ষ থেকেও আমিনুর রহমানের পরিবারের জন্য সহযোগিতা করা হয়। আমিনুর রহমানের তিন ছেলের জন্য প্যান্ট-শার্ট এবং তার স্ত্রীর জন্য একটি শাড়ি উপহার দেওয়া হয়।

এ সময় ৯ নং সোরা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “আমিনুর রহমানের পরিবার আজ অসহায়। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এলাকাবাসী বলেন, উপকূলের অসহায় মানুষের পাশে ডা. মণিরুজ্জামান সবসময় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। বিশেষ করে নিহত আমিনুর রহমানের পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *