সংবাদ শিরোনামঃ
শ্যামনগর গাবুরায় ৯০০ দুস্থ‌্য প‌রিবারের মাঝে না‌বিকের কুরবানীর মাংস বিতরণ শ্যামনগরে আসামী পলাতকের সহায়তাকারী আল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে  শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোরবানিকৃত পশুর চামড়া  ঈদ,আনন্দ উপলক্ষ্যে শ্যামনগরে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে  বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত  গাবুরায় নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন ড. মোঃ মনিরুজ্জামান গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া  কালিগঞ্জে ভুমিহীনদের জমি দখলের চেষ্টা: ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে 

শ্যামনগর গাবুরায় কালবৈশাখী ঝড়ে কয়েক টি বসত ঘরের চাল উড়ে গেছে 

সাইফুল ইসলাম গাবুরা থেকে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা এলাকায় কালবৈশাখী ঝড়ে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার(২৮ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতায় আশরাফুলের বসতঘরের ছয় থেকে সাতটি টিনের চালা উড়ে যায় ও ভেঙে পড়ে। একই এলাকায় মোকছেদ গাজীর ঘরের দুই পাটের মধ্যে এক পাটের চাল সম্পূর্ণ উড়প ছিড়ে চলে গেছে। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের শঙ্কায় পড়েছে।

ক্ষতিগ্রস্ত আশরাফুল বলেন, “ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘরের টিন উড়ে যায়। এখন পরিবার নিয়ে খুব কষ্টে থাকতে হবে। নিজের টাকায় ঘর মেরামত করার সামর্থ্য নেই।”

মোকছেদ গাজী বলেন, “ঝড়ে ঘরের চাল ভেঙে গেছে। সামনে বৃষ্টি হলে থাকার মতো অবস্থা থাকবে না। দ্রুত সহায়তা দরকার।”

এলাকাবাসী জানান, উপকূলীয় অঞ্চলে এমন দুর্যোগ প্রায়ই দেখা দিলেও নিম্নআয়ের পরিবারগুলোর পক্ষে ক্ষয়ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গাবুরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *