সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া 

গাবুরাতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, প্বার্শ্বেমারীতে শোকের ছায়া 

এম এ হালিমঃ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউ নিয়নের প্বার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে মোছাঃ সাহানারা বেগম (৩৮)নামের এক গৃহবধূ বজ্রপাতে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন , বুধবার(২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকাকালীন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের কাজে বের হলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে চলমান বৈরী আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *