সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
বুড়িগোয়ালিনীতে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনীতে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত

এম এ হালিমঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মার্চ) বিকালে, উত্তর পাড়া যুব সমাজের আয়োজনে।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমএম রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
এসময় তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আব্দুল্লাহ আল মামুন,এছাড়াও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় অংশগ্রহণকারী চারটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উচ্ছ্বাস খেলাটিকে প্রাণবন্ত করে তোলে। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের দারুণ কৌশল ও নৈপুণ্য প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *