ফায়সাল আহাম্মেদ বুড়িগোয়ালিনী শ্যামনগর।
লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে । এ কিট বিতরন করা হয় কিশোরীদের মাঝে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুর্যোগপ্রবণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মর্যাদাসম্পন্ন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের উদ্দেশ্যে ।
৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার (২৪ মে) সকাল ১০ টার সময় ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম । আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ,বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর ইউ পি সদস্য আবিদ হাসান,মুকুন্দ কুমার পাইক,মাসুরা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা রিয়াজুল ইসলাম,উপকূলীয় প্রেস ক্লাব এর সম্পাদক সাংবাদিক হুদা মালী , দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য নিরাপদো বাইন, ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য দিলিপ মাঝি ।
সিআরইএ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লিডার্স-এর সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী। তিনি বলেন কিশোরীদের সুরক্ষায় এই ‘ডিগনিটি কিট’ বিতরণ করা হয়ে থাকে। এটি সাধারণত দুর্যোগকালীন কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও আত্মমর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে প্রদান করা হয় ।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, লিডার্স দীর্ঘদিন ধরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করে আসছে। আজকের ডিগনিটি কিট বিতরণ কার্যক্রম তারই একটি বাস্তব উদাহরণ। কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা এবং আত্মসম্মান রক্ষায় এই কিট একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে । এটি শুধু উপকরণ নয় বরং সম্মানজনক জীবনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিস-পত্র যেমন, স্যানিটারি প্যাড, সাবান,বালতি সহ আরো অনেক কিছু।
Leave a Reply