সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম 

শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডের মাদিয়া এলাকায় খোলপাটুয়া নদীর পানি রক্ষা বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত বুধবার (২০ মে) সকালে শুরু হওয়া এই ভাঙনে প্রায় ২৫০ ফুট এলাকা ঝুঁকির মধ্যে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদিয়া এলাকার দূর্গাবাটী মন্দির সংলগ্ন নদীর চরে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করেছে। তবে নদীর স্রোত ও জোয়ারের তীব্রতায় ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এদিকে বুধবার সকাল থেকেই বিএনপি নেতা ও সাবেক সেনা সদস্য, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম রুস্তম আলী ঘটনাস্থলে অবস্থান করে ভাঙনরোধ কার্যক্রম তদারকি করছেন। তিনি জানান, “ড. মোঃ মনিরুজ্জামানের নির্দেশে আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এই সময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান ও স্থানীয় ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলী।

এই অংশ দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেলে অন্তত ৮ থেকে ১০টি গ্রাম প্লাবিত হবে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি, মাছের ঘের ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য নীলকান্ত রফতান বলেন, “দূর্গাবাটী মন্দির সংলগ্ন মাদিয়া এলাকায় যেভাবে নদীর চরে ভাঙন শুরু হয়েছে, দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ দেখা দেবে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বহু এলাকা নদীর নোনা পানিতে তলিয়ে গিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *