সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাজারের কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলাম ধর্ম ত্যাগ করে বিয়ে, এরপর ৯ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা স্ত্রী; যৌতুক মামলার হুমকির অভিযোগ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করেছে ফেইথ ইন এ্যাকশন সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত  সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য আটকে আটক করেছে কোস্ট গার্ড
কালিগঞ্জে সর্বকালের সেরা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জে সর্বকালের সেরা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নারী ও পুরুষের পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে-২৫) সকাল ৯টায় উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ এবং সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, জেলা সহকারী সেক্রেটারী প্রভাসক ওমর ফারুক, কেন্দ্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, শহীদ আরিফুলের পিতা আবতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা সালাম বিনিময় করেন। কালিগঞ্জের ইতিহাসে একইদিনে একই ময়দানে পৃথক দুটি সময়ে লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রখর রৌদ্রতেজ উপেক্ষা সুশৃঙ্খলিত বার্ষিক কর্মী সম্মেলনে বক্তব্যে প্রধান অতিথি বলেন আল্লাহর আইন, সৎ ও আদর্শবান ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার জন্য এখন থেকে কাজ করতে হবে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের উপর হত্যা, জুলুম ও নির্যাতন করে শেষ করতে চেয়েছিলো। কিন্তু তারা জানে না বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আরও শক্তি ও জনবলে প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে নারী পুরুষ সম্মিলিত ভাবে নতুন নতুন কর্মী এবং সমর্থকদের সংগ্রহ করার মাধ্যমে ঘোষীত প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমাদের একটাবার সুযোগ দেন, তাহলে দুর্নীতি, ঘুষ, সুদ ও অবিচার থাকবেনা। ন্যায়, সততা ও সাম্যের দেশ গড়ার পাশাপাশি সনাতনীদের নিরাপত্তার দায়িত্ব আমরাই নিতে চাই। চাকুরীর ক্ষেত্রে থাকবেনা বৈষম্য। বিশাল এই কর্মী সম্মেলনকে নির্বিঘ্নে ও সান্তিপূর্ণ করতে কালিগঞ্জ উপজেলা সদরের প্রত্যেকটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *