সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড

দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল

দেবহাটা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।
উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে সুন্দরবনের মনোরম পরিবেশে সুন্দবনের দোবেকি এলাকায় এ বনভোজন ও ভ্রমণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এর নেতৃত্বে ক্লাবের সিনিয়র ও জুনিয়র সাংবাদিকবৃন্দ এই ভ্রমণে অংশ নেন। পুরো সফরজুড়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
দিনব্যাপী এই বনভোজন শেষে বিকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

উপকূলীয় প্রেসক্লাবের বনভোজন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক। উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে সুন্দরবনের মনোরম পরিবেশে সুন্দবনের দোবেকি এলাকায় এ বনভোজন ও ভ্রমণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুল বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫)) সকাল ১০টায় টিটিসির হলরুমে
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রকৌশলী মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে ও রসায়ন বিভাগের ইন্সটেক্টর দীনবন্ধু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক জিএম জাহিদুর রহমানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার অতিথিবৃন্দের মাঝে উপস্থাপন করেণ।

বক্তাগন বক্তব্যে বলেন- দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শিক্ষা প্রতিষ্টানে মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। তাদের লেখাপড়া, আবিষ্কার ও উপস্থাপনা দেখে খুশি হয়েছি। ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে প্রত্যাশা করি। বর্তমানে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাড়ে ৪’শ শিক্ষার্ষী অধ্যায়নরত।

কালিগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুৃষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫)) সকাল ১০টায় টিটিসির হলরুমে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বিস্তারিত....

নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট সহায়তা করেছেন ইউনিয়নের তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ সহায়তা প্রদান করেন।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান, মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “এ মসজিদে গ্রামের মানুষ নামাজ আদায় করেন, ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই আল্লাহর ঘর নির্মাণ ও উন্নয়নে পাশে থাকতে পেরে আমি আনন্দিত।”
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।

শ্যামনগর বুড়িগোয়ালিনী উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট দান

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর পাড়া গোলেজান মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট সহায়তা করেছেন ইউনিয়নের তরুণ সমাজসেবক মোল্লা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ সহায়তা প্রদান করেন। বিস্তারিত....

কালিগঞ্জ প্রতিনিধিঃ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষক কণিকা সরকার ও জলবায়ু কর্মী মারুফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে নৈতিকতার পথ অনুসরণ করে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।এসময় উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন, র‍্যালি বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বা্ংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার সি এস এস আভা সেন্টারে অনুৃষ্ঠিত হয়েছে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দি হাঙ্গার প্রজেক্ট বা্ংলাদেশ এর আয়োজনে সুজন এর বাগেরহাট জেলা সভাপতি এস কে হাচিব এর সভাপতিত্বে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিঃ পুলিশ সুপার সয়েজ উদ্দীন আহমেদ, ইসলামীক ফাউন্ডেশন খুলনার পরিচালক মনির উদ্দীন আহমেদ, খুলনা বিভাগীয় প্যান সভাপতি শহিদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু, কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্ছু, দি হাঙ্গার প্রজেক্টের আবু তাহের ও সালমা পারভীন প্রমুখ। দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়ক এসএম রাজু জবেদ এর সঞ্চালনায় এ সংলাপে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে পিএফজি’র সদস্য,ইয়ুত পিএফজি, ইসলাম, সনাতন, খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিগনের উপস্থিতিতে বক্তাগন বলেন উগ্রবাদ ও জঙ্গিবাদ মুক্ত একটি মর্যাদাপূর্ণ নিরাপদ এবং বৈচিত্রপূর্ণ বাংলাদেশ গড়াতে চাই। আমরা মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্রকে মূলনীতি হিসেবে মেনে সহিঞ্চু, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার রক্ষা করতে চাই। উগ্রবাদ রুখে শান্তি প্রতিষ্ঠার এই অভিযানে যুক্ত হয়ে আমরা গর্বিত হতে চাই। আমাদের মধ্যে সকলে মিলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ গ্রহণে এগিয়ে আসতে হবে। শান্তি ও সম্প্রীতির একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি খুলনায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুৃষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বা্ংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার সি এস এস আভা সেন্টারে অনুৃষ্ঠিত হয়েছে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ। বিস্তারিত....

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক করেছে।

সোমবার( ৮ ডিসেম্বর ২০২৫) তারিখ সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক করেছে। সোমবার( ৮ ডিসেম্বর ২০২৫) তারিখ সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বিরত থাকি, বসবাসযোগ্য পৃথিবী গড়ি এবং সুন্দরবনকে রক্ষা করি।
পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে অতিরিক্ত প্লাস্টিক ও পলিথিন ব্যবহার। নদ-নদী, খাল-বিল থেকে শুরু করে কৃষি জমি ও সমুদ্র পর্যন্ত এখন প্লাস্টিক বর্জ্যের দখলে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণীকুল ও মানবস্বাস্থ্য। সচেতনতার অভাবে প্রতিদিনই অগণিত প্লাস্টিক মাটিতে ও পানিতে মিশে যাচ্ছে, যা শত বছরেও নষ্ট হয় না।
বেসরকারি সংস্থা সিসিডিবি, পিসিআরসিবি প্রকল্প ও সিসিআরসির আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫ ) সকাল দশটায় শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে সুন্দরবন ট্যুর অপেরেটর, সিসিআরসির সদস্য, বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে র‍্যালি, আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নীলডুমুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিসিআরসির সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল হাকিম, ইয়ুথ টিমের শাহিন হোসেন, পিসিআরসি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন সহ প্রকল্পের অমিতাভ হালদার, জগদীশ সরদার, হার্মান আতিয়ারা, দিল আফরোজ প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিগন বলেন প্লাস্টিক ও পলিথিন সাধারণ ব্যবহারের পাশাপাশি খাবার মোড়ানো, বাজারের ব্যাগ, বোতল ও বিভিন্ন প্যাকেজিংয়ে ব্যবহৃত হওয়ায় দূষণের মাত্রা দ্রুত বাড়ছে। এ থেকে রক্ষা পেতে জনসচেতনতার পাশাপাশি বিকল্প পণ্য ব্যবহারের প্রবণতা বাড়াতে হবে। তাছাড়া দোকানপাট ও বাজারে কাপড় বা জুটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা জরুরি। স্কুল কলেজসহ জনসমাগম স্থানে প্লাস্টিক নিষিদ্ধে নিয়মিত প্রচারণা ও নজরদারি কার্যক্রম প্রয়োজন।
তারা আরো বলেন, “প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বিরত থাকি, সুন্দরবনকে রক্ষা করি এবং বসবাসযোগ্য পৃথিবী গড়ি”—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে প্রতিটি মানুষের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। পরিবেশ রক্ষায় আজকের সচেতনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে পারে।

সুন্দরবন রক্ষায় প্লাস্টিক বর্জন উপলক্ষে রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বিরত থাকি, বসবাসযোগ্য পৃথিবী গড়ি এবং সুন্দরবনকে রক্ষা করি। পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে অতিরিক্ত প্লাস্টিক ও পলিথিন ব্যবহার। নদ-নদী, খাল-বিল থেকে শুরু বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর।
সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী হানিফের চর এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার(৬ ডিসেম্বর) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো বাঘের হাট জেলার  মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত-গোলাম মেস্তফা এর ছেলে১। মোঃ মহসিন শেখ (৪০)আবদুল হাকিমশেখের ছেলে
২। মোঃ মোশারফ শেখ (৪০),গোলাম মোস্তফা শেখের ছেলে৩। ইব্রাহিম শেখ (৩০)মোহসিন হোসেনের ছেলে ৪। মোঃ ইয়ামিন মোসাল্লি (১৮)
৫/ মোঃ একরাম শেখ (২৪),
৬। মোঃ শওকত আলী ফকির (৫৫)
৭। মোঃ সাফারাত ফলির (৪৫)।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু জেলে নিয়ম ভঙ্গ করে নদীতে প্রবেশ করে। আইনশৃঙ্খলা রক্ষায় ও বনের সম্পদ সুরক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

বনবিভাগের অভিযানে মান্দারবাড়ী এলাকা থেকে ৭জেলে আটক

এম এ হালিম শ্যামনগর। সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী হানিফের চর এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার(৬ ডিসেম্বর) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের বিস্তারিত....