সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
গাবুরা পার্শ্বেমারীতে সূর্য তরুণ যুব সংঘের সদস্যদের জার্সি দিলেন গাবুরা ছাত্রদলের সভাপতি প্রার্থী আলতাফ মল্লিক

গাবুরা পার্শ্বেমারীতে সূর্য তরুণ যুব সংঘের সদস্যদের জার্সি দিলেন গাবুরা ছাত্রদলের সভাপতি প্রার্থী আলতাফ মল্লিক

গাবুরা শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় সূর্য তরুণ যুব সংঘের সদস্যদের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। গাবুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী আলতাফ মল্লিকের পক্ষ থেকে এ জার্সি বিতরণ করা হয়।

জার্সি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী আলতাফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ সুমন হোসেন, ইসরাফিল হোসেন আকাশ, শারিয়ার নাফিজ, আশরাফ, সুমন ইসলাম বাবুসহ স্থানীয় তরুণ ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আলতাফ মল্লিক বলেন, তরুণরাই সমাজের অন্যতম শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, পার্শ্বেমারীর তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহিত করতেই এই জার্সি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু জার্সি বিতরণ নয়, তরুণদের পাশে থেকে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। এলাকার তরুণরা যেন মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলতাফ মল্লিক আরও বলেন, তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এলাকার ক্রীড়াঙ্গন ও তরুণদের কল্যাণে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।

এ সময় উপস্থিত অন্যরা বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও আরও বেশি সম্পৃক্ত হবে।

পরে সূর্য তরুণ যুব সংঘের সদস্যদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। জার্সি পেয়ে ক্লাবের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *