সংবাদ শিরোনামঃ
শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১০টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও অত্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, উপজেলা সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সমন্বয়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দীকি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। সভায় উপজেলা এলাকায় ছোট বড় চুরি, মাদক প্রতিরোধ, আত্মহত্যা ও অপমৃত্যু, জলমহল ও বালুকান্ডসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী তোলা হয়। মাসিক এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *