সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা

ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক:  গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন। এই জনপদের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর উন্নয়নের সাথে যে পরিবারটি নিবিড়ভাবে জড়িয়ে আছে, তা হলো গাজী পরিবার অর্থ্যাৎ খোরশেদ চেয়ারম্যানের পরিবার। দীর্ঘ ৫৫ বছর ধরে এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে আসছেন এই পরিবারটি। আর এই ধারাবাহিকতার বর্তমান প্রতিকৃতি ও আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন। ধলবাড়িয়া ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়নে যার শুরুটা হয়েছিল, তিনি গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা-সাবেক সফল চেয়ারম্যান গাজী খোরশেদ আলম। তিনিও দীর্ঘকাল এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা দিয়ে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে পুত্র গাজী শওকাত হোসেন আজও জনমানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন। ১৯৭৭ সাল থেকে ২০২৬ সাল-এই দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক পরিক্রমায় মাত্র ১১ বছর বাদে বাকি ৩৭ বছর ধরে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে এই পরিবারটি। অনেক চড়াই-উৎরাই এবং নানান প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আজ তিনি সত্যিকারের জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। সেবার তিনি ৫,৩৮৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সজল মুখার্জীকে ১,১০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভোটের এই ব্যবধান ও জনসমর্থন ধলবাড়িয়া ইউনিয়নে মানবিক সেবার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। ধলবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলিম সকলে মিলে এখানে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। এই মেলবন্ধন রক্ষায় এবং সবার বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে থেকে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন গাজী শওকাত হোসেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ধলবাড়িয়া ইউনিয়নের সামগ্রিক অগ্রযাত্রায় এই পরিবারটির আত্মত্যাগ ও সেবা স্থানীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে। বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেন ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন। বর্তমানে এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হলে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ‘ডিজিটাল ও মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব এবং ইউনিয়নবাসীকে একটি আধুনিক নাগরিক সুবিধা উপহার দেব।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *