সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর গাবুরায় ৫০ প‌রিবা‌রে না‌বি‌কের খাবার পানির ট্যাংক বিতরণ।

শ্যামনগর গাবুরায় ৫০ প‌রিবা‌রে না‌বি‌কের খাবার পানির ট্যাংক বিতরণ।

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় বেসরকারি সেবা সংস্থা ব্রতীর উদ্যোগে নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে পানীয় জলের সংকটে থাকা ৫০ প‌রিবারে (১০০০ লিঃ) খাবার পানির ট্যাংক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য দুই মাসের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্যাংক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। বি‌শেষ অ‌তিথী হিসা‌বে ছিলেন  উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হা‌লিম,সাধারণ সম্পাদক আল হুদা মালি  ও ম‌হিলা বিষয়ক কর্মকর্তার প্রতি‌নি‌ধি রুবাইয়া ইয়াসমিন রুপা, ব্রতীর এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, গাবুরা দীর্ঘদিন ধরে খাবার পানির সংকটে থাকা একটি প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকা। বিশেষ করে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বর্ষার পানি সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছে। এ বাস্তবতায় নাবিকের অর্থায়নে ব্রতী পর্যায়ক্রমে এসব পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পানি সংরক্ষণের ট্যাংক।
এরই ধারাবাহিকতায় এবার আরও ৫০টি পরিবার সম্পূর্ণ বিনামূল্যে ১ হাজার লিটার ধারণক্ষমতার খাবার পানির ট্যাংক পেয়েছে। ট্যাংক পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটির সদস্য ও উপকারভোগীরা এ উদ্যোগের জন্য নাবিক ও ব্রতীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য পরিবারপ্রতি মাসিক ১ হাজার ২০০ টাকা হারে দুই মাসের জন্য মোট ২ হাজার ৪০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহায়তায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থা গাবুরায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে অসহায় পরিবারের গৃহনির্মাণ ও গৃহসংস্কার, পুকুর খনন, শিশু পুনর্বাসন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ, শিশুদের জন্য পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার নিয়ে কাজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *