সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট
এম এ হালিম শ্যামনগর।
সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী হানিফের চর এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার(৬ ডিসেম্বর) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাছ ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো বাঘের হাট জেলার  মংলা উপজেলার উলবুনিয়া গ্রামের মৃত-গোলাম মেস্তফা এর ছেলে১। মোঃ মহসিন শেখ (৪০)আবদুল হাকিমশেখের ছেলে
২। মোঃ মোশারফ শেখ (৪০),গোলাম মোস্তফা শেখের ছেলে৩। ইব্রাহিম শেখ (৩০)মোহসিন হোসেনের ছেলে ৪। মোঃ ইয়ামিন মোসাল্লি (১৮)
৫/ মোঃ একরাম শেখ (২৪),
৬। মোঃ শওকত আলী ফকির (৫৫)
৭। মোঃ সাফারাত ফলির (৪৫)।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরা ও বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু জেলে নিয়ম ভঙ্গ করে নদীতে প্রবেশ করে। আইনশৃঙ্খলা রক্ষায় ও বনের সম্পদ সুরক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

বনবিভাগের অভিযানে মান্দারবাড়ী এলাকা থেকে ৭জেলে আটক

এম এ হালিম শ্যামনগর। সুন্দরবনের অভয়ারণ্যের মান্দারবাড়ী হানিফের চর এলাকায় অভিযানে চালিয়ে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার(৬ ডিসেম্বর) সকালে মান্দারবাড়ী বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন ফরেস্ট স্টেশন গুলোতে জেলেদের উপর নির্দেশনা জারি
 করেছে। এর মধ্যেই রয়েছে প্রতিটি জেলে বাওয়ালি স্টেশন থেকেই পাস–পারমিট সংগ্রহ করতে হবে। এনআইডি কার্ড যাচাই, নৌকার মাথার নির্দিষ্ট রং, সব তথ্য খুঁটিয়ে দেখে তারপরই দেওয়া হবে প্রবেশ অনুমতি।
গত ২ডিসেম্বর সন্ধ্যা হতে এ কার্যক্রম চালু করেছে বনবিভাগ।
এরই ধারাবাহিকতায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সকল ফরেস্ট স্টেশন ইতোমধ্যে জেলেদের যাচাই-বাছাই করে সঠিকভাবে পাস–পারমিট প্রদান শুরু করেছে বলে জানা গেছে।
এবং জেলেদের নৌকা বন থেকে মাছ ধরে ফিরে নৌকসহ জেলেদের সংশ্লিষ্ট অফিসে আসতে হবে, জেলেদের ধরা মাছ, কাঁকড়া ওজন দিয়ে রাজস্ব পরিশোধ করতে হয় বিড়াম্মনায় পড়তে হচ্ছে জেলেদের।
তবে এবিষয়ে জেলেদের কাছে জানতে চাইলে জেলেরা বলেন এমন সময় আছে রাত বারোটার সময় আমাদের ঘাটে আসতে হয়, সকাল হতে না হতেই মৎস্য আড়তে মাছ বিক্রি করতে যাওয়ার জন্য রওনা দেই, কিন্তু বর্তমান সময়ে বন বিভাগ যে নিয়ম চালু করেছে মাছ বিক্রি করার আগেই বন বিভাগের স্টেশনে এবং সংশ্লিষ্ট স্থানে যেয়ে মাছ ও কাঁকড়া ওজন করে তারপরেই যেতে হচ্ছে সেটে আর এতে আমাদের যেমন দাম দর কম পাচ্ছি তেমনি মাছ কাঁকড়া অনেক নষ্ট হয়ে যাচ্ছে,জেলেরা আরো বলেন গত দিনগুলোতে যেমন বনবিভাগের নিয়ম ছিল আমরা চাই ওই নিয়মে ফিরে আসুক তা না হলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়া হবে না আমাদের জেলেদের। জেলে আনিসুর রহমান এর কাছে জানতে চাইলে প্রতিবেদক কে বলেন উপকূলীয় অঞ্চলজুড়ে যে মানুষ গুলো সারাজীবন মাছ, কাঁকড়া আহরণ করে জীবন জিবীকা নিরবাহ করে আসছেন, আজ সে জেলে বাওয়ালি পরিবার বনে যেতে না পারায় না খেয়ে পর্যন্ত দিন কাটাতে হচ্ছে। উপকূল জুড়ে ছেলেদের দাবি বন বিভাগ আগের জায়গায় ফিরে আসুক এবং অসহায় জেলেদের প্রতি একটু সহানুভূতি দেখানো হোক। এ বিষয়ে বন বিভাগের কাছে জানতে চাইলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি যে নিয়ম নীতি আছে আমরা সেই নিয়ম-নীতির মধ্য থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছি।

সুন্দবন গামী জেলেদের প্রতি বনবিভাগের নির্দেশনা জারি

এম এ হালিম শ্যামনগর থেকে। সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন ফরেস্ট স্টেশন গুলোতে জেলেদের উপর নির্দেশনা জারি  করেছে। এর মধ্যেই রয়েছে প্রতিটি জেলে বাওয়ালি স্টেশন থেকেই পাস–পারমিট সংগ্রহ করতে হবে। এনআইডি কার্ড বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধিঃ

আমি আব্দুল্লাহ আল মামুন DSDtv নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছি। সম্প্রতি আমি একটি ঘটনা প্রত্যাখ্যান করায়, আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে, যা আমার পেশাগত সুনামের প্রত্যক্ষ উঠেপড়া।

আমার সহকর্মী সম্পাদক মেহেদী হাসান আমাকে অবৈধভাবে একটি সংবাদ লিখতে বলেছিল। আমি সাংবাদিক নীতিতে অটল থেকেছি এবং লিখতে রাজি না হয়েছি।এরপর তিনি (মেহেদী হাসান) চাপ‑দিচ্ছিলেন, হুমকি দিয়েছেন; কিন্তু আমি নিরপেক্ষতা বজায় রেখেছি।
– এর পরপরই, বাজারে এবং অনলাইন পোর্টালে আমি ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত করে একটি সংবাদ প্রকাশ করেছে — যা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

– সংবাদে দাবী করা হয়েছে যে আমি জোরপূর্বক চাঁদা ও টাকা আদায় করছি।
– এমনকি বলা হয়েছে, আমি কখনো এমন চাঁদা নিয়েছি, অথচ কোনো প্রমাণ বা ধরন নেই।
– এভাবে মিথ্যা ও নেকিগুণবাদী সংবাদ প্রকাশ — এটি শুধুই একটি ব্যক্তিগত বিবাদ নয়, সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতি আঘাত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্যামনগর প্রতিনিধিঃ আমি আব্দুল্লাহ আল মামুন DSDtv নিউজ পোর্টালে সাংবাদিকতা করে আসছি। সম্প্রতি আমি একটি ঘটনা প্রত্যাখ্যান করায়, আমার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে, যা আমার বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা উপকূলীয় এলাকার বিভিন্ন খাল ও নদীতে প্রতিদিন গৃহস্থালি, বাজার ও প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। এসব বর্জ্য ভেসে সরাসরি সুন্দরবনের নদ-নদী ও খালে গিয়ে মিশছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ প্রাণী ও প্রতিবেশ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, গাবুরা ও রমজাননগর ইউনিয়নের বিভিন্ন স্থানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মানুষ খাল ও নদীতে আবর্জনা ফেলে দিচ্ছে। বিশেষ করে বাজারঘাট, মাছ ও হাট-বাজারের প্লাস্টিক, পলিথিন, মাছের বর্জ্য ও নোংরা পানি জোয়ারের সঙ্গে ভেসে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করছে।
পরিবেশবিদদের মতে, এসব প্লাস্টিক ও বিষাক্ত বর্জ্য সুন্দরবনের নদীতে জমে জলজ প্রাণীর শ্বাস-প্রশ্বাস ব্যাহত করছে। এতে চিংড়ি, কাঁকড়া, মাছ ও বিভিন্ন প্রজাতির পাখি হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বনাঞ্চলের পানির মানও দিন দিন নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সুন্দরবনের অস্তিত্বের জন্য বিপজ্জনক।
স্থানীয় পরিবেশ কর্মী ইমাম হোসেন জানান, দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর না হলে ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন উভয়ই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তারা প্রশাসনের কাছে নদী ও খালে বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 বেসরকারি সংস্থা রূপান্তরের উপজেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন সুন্দরবন বর্তি এলাকা হতে যেভাবে বর্জ্য ভাঁটার টানে সুন্দরবনের মধ্যে প্রবেশ করছে,তাতে করে সুন্দরবন ও জলজপ্রাণী হুমকির মুখে পড়ছে দ্রুত বর্জ্য ঠেকাতে না পারলে সুন্দরবনের জীববৈচিত্রের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
ইয়ুথ ফর সুন্দরবন স্বেচ্ছাসেবী সংগঠনের আশিকুর রহমান বলেন প্রতিদিন ভাটার টানে সুন্দরবনের মধ্যে যে ভাবে বিভিন্ন বজ্য ভেসে যাওয়ায় বন্যপ্রাণী হুমকির মুখে পড়বে, তিনি আরো বলেন উপকূল এলাকা জুড়ে বেশকিছু বজ্র ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে তাহলে বর্জ্য ফেলানো বন্ধ হবে সুন্দরবন লাগোয়া নদীতে।
জেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, আমরা বিষয়টি অবগত আছি। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন রক্ষায় এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি—নইলে মানুষের অসচেতনতা একদিন এই প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

সুন্দরবন বর্তী খোলপাটুয়া নদীর পাড়ের চিত্র।

এলাকার বর্জ্য ভেসে যাচ্ছে সুন্দরবনে, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য

এম এ হালিম শ্যামনগর থেকে। সাতক্ষীরা উপকূলীয় এলাকার বিভিন্ন খাল ও নদীতে প্রতিদিন গৃহস্থালি, বাজার ও প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে নির্বিচারে। এসব বর্জ্য ভেসে সরাসরি সুন্দরবনের নদ-নদী ও খালে গিয়ে বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর।
সাতক্ষীরা উপকূল অঞ্চলে সফ্টসেল কাঁকড়া উৎপাদন ও প্যাকেজিং প্রকল্প চালু হওয়ায় স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আধুনিক পদ্ধতিতে কাঁকড়া, লালন-পালন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে এলাকায় গড়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।
ছোট বড় শতাধীক প্রজেক্ট গড়ে উঠেছে এ এলাকায় এবং বেকারত্ব দূর হয়েছে হাজারো মানুষের। তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন সীতাকুন্ড, নোয়াখালী, চিটাগাংসহ
এসব স্থান থেকে কাঁকড়া প্রজেক্ট মালিক গণ কাঁকড়া সংগ্রহ করে থাকেন। এবিষয়ে নীলডুমুরে গড়ে উঠা ছোট, বড় কাঁকড়া সফ্টসেল ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে ওই মালিক গণ বলেন আমরা দেশের বিভিন্ন স্থান হতে কাঁকড়া সংগ্রহ করে প্রজেক্ট গুলো চলে, এসব স্থান থেকে কাঁকড়া না আসলে আমাদের এ প্রজেক্ট চালানো সম্ভব হতো না।
স্থানীয় যুবক আনারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব থাকলেও সফ্টসেল কাঁকড়া প্রজেক্ট চালু হওয়ায়পর থেকে এলাকার বহু যুবক এখন নিয়মিত কাজ পাচ্ছেন। কাঁকড়া খামার, হ্যাচারি, প্যাকেটজাতকরণ ও পরিবহনের মতো বিভিন্ন ধাপে প্রতিদিনই নিয়োজিত হচ্ছেন অসংখ্য শ্রমিক।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সফ্টসেল কাঁকড়ার বৈদেশিক চাহিদা বেশি হওয়ায় এ খাতে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। উপকূলীয় অঞ্চলের পানি, আবহাওয়া ও পরিবেশ কাঁকড়া উৎপাদনের জন্য অনুকূল হওয়ায় এখানে টেকসইভাবে এ শিল্প গড়ে তোলা সম্ভব।
স্থানীয় এক নারী বিউটি খাতুন বলেন, আগে এলাকায় তেমন কাজ ছিল না। এখন এই কাঁকড়া প্রজেক্টে কাজ করে পরিবারের খরচ চালাতে পারছি। নীলডুমুর উত্তর পাড়ার মনিরুল, ইয়াসিনসহ অসংখ্য যুবক বলেন সফ্টসেল কাঁকড়া প্রকল্প আসার পরে আমাদের জীবন পাটলে গিয়েছে আমরা চাই জীবনের যতদিন বেঁচে থাকবো এভাবেই যেন এই প্রজেক্টে কাজ করে জীবন চালাতে পারি।
উপকূলীয় অর্থনীতিবিদদের মতে সফ্টসেল কাঁকড়া শিল্প উপকূল অঞ্চলের বেকারত্ব কমিয়ে আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
কাঁকড়া আহরণ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী স্টেশন এর স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে বলেন সরকারি বিধি মোতাবেক ২শ গ্রাম মেইল কাঁকড়া এবং ১৩০ফিমেল কাঁকড়া আহরণ করতে পারবে জেলেরা, স্টেশন কর্মকর্তা আরো বলেন, বনবিভাগের টহল চলাকালীন সময় কাঁকড়া আহরণ জেলেদের নৌকায় অভিযান করে ছোট কাঁকড়া পেলে সুন্দরবন বর্তী নদীতে অবমুক্ত করা হয়।
সরজমিনে রবিবার (৩০ নভেম্বর) সকালে প্রজেক্টগুলো ঘুরে দেখা যায়,
নীলডুমুর অবস্থিত জাপান ফাস্ট লিমিটেড প্রজেক্টে কাজ করেন ৩৭০ জন নারী পুরুষ,জান্নাত মদিনা, সিলেট প্রজেক্টে কাজ করেন ১৩০ নারী পুরুষ, ইমপেক্স ভিশন লিমিটেড এ কাজ করেন ১৩৫নারী পুরুষ,
এভাবেই হাজার ও নারী, পুরুষ কাজের সন্ধান পেয়ে তাদের জীবন জীবিকার খোঁজ পেয়েছে।
সরকারি-বেসরকারি সমন্বয় অব্যাহত থাকলে সাতক্ষীরা অঞ্চল সফ্টসেল কাঁকড়া রপ্তানির হাব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাতক্ষীরা উপকূলে সফ্টসেল কাঁকড়া প্রজেক্ট গড়ে উঠায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুজোগ

এম এ হালিম শ্যামনগর। সাতক্ষীরা উপকূল অঞ্চলে সফ্টসেল কাঁকড়া উৎপাদন ও প্যাকেজিং প্রকল্প চালু হওয়ায় স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। আধুনিক পদ্ধতিতে কাঁকড়া, লালন-পালন, প্রক্রিয়াজাতকরণ ও বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশ নেয় এবং তারা ব্যানার হাতে দাঁড়িয়ে বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়।শিক্ষার্থীদের দাবি, আল-আমিন স্যার একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বদলিতে শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত লেগেছে। স্যারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, স্যার আমাদের খুব ভালোবাসেন, আমাদের পড়ালেখায় যত্ন নেন। আমরা চাই তিনি এখানে থাকুন।অভিভাবকরা বলেন বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আল-আমিন স্যারের ভূমিকা অনস্বীকার্য। এমন আদর্শ শিক্ষকের বদলি সত্যিই অযৌক্তিক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক। খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি ১১ তম বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

রবিবার(৩০ নভেম্বর) কোম্পানির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,২০১৪ সালের ২৭ নভেম্বর যাত্রা শুরু করা গ্লোরিয়াস আইটি আজ দেশের প্রযুক্তিখাতে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সারাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট অফিস ও শিল্পপ্রতিষ্ঠানকে কাস্টমাইজড একাউন্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস প্রদান করে আসছে। তাদের তৈরি সফটওয়্যার সমাধান ইতোমধ্যেই হাজারো উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডিজিটাল অগ্রযাত্রায় এগিয়ে যেতে সহায়তা করছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (CEO) অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,
“আমরা গ্লোরিয়াস আইটিতে বিশ্বাস করি — প্রযুক্তি কেবল পণ্য নয়, এটি সেবার একটি রূপ। আগামীতে আরও আধুনিক প্রযুক্তি ও ব্যবহারবান্ধব সফটওয়্যার সমাধান নিয়ে দেশীয় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”
গ্লোরিয়াস আইটি বর্তমানে ঢাকা ও খুলনায় দুটি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন অধিদপ্তর, হাইটেক পার্ক কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এতে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
গত ১১ বছরে প্রতিষ্ঠানটি শতাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে এবং দেশের আইটি সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখছে। গ্লোরিয়াস আইটির কর্মকর্তারা জানান, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার এক্সপোর্টের ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, পার্টনার ও কর্মীদের মধ্যে স্মারক বিতরণ করা হয়। সবাই গ্লোরিয়াস আইটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তাদের অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নানা আয়োজনে গ্লোরিয়াস আইটির ১১ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম সফটওয়্যার কোম্পানি গ্লোরিয়াস আইটি ১১ তম বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার(৩০ নভেম্বর) কোম্পানির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ১১ বছর বিস্তারিত....

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি পদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মনকে সভাপতি ও যুবপ্রতিনিধি মোঃ মুনতাকিমুল ইসলাম রুহানীকে সদস্যসচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনাসভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সামাজিক কার্যক্রমে যুক্ত এমন প্রতিনিধিদের অংশ গ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি গঠিত হয়।

রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আলম চেীধুরীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সিএসও গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী মোছাঃ জোহুরা খাতুন মীরা। তিনি বক্তব্যে সিএসও গঠনের প্রক্রিয়া ও সিএসওদের দায়িত্ব কর্তব্য, কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

উপজেলার সুপেয় পানির সমস্যা, বেড়িবাঁধ সমস্যা, সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, বাল্য বিবাহ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য পদ্মপুকুর ইউনিয়ন আশরাফ হোসেন, শিক্ষক আয়রুননেছা, শিক্ষক মিলন হোসেন, জবা রানী দেবনাথ, সাজিদা পারভীন, গোলাম হোসেন, তারক চন্দ্র, শরিফাতুননেছা প্রমুখ।

সভায় জানানো হয় ভয়েস অফ সিটিজেন্স কমিটি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করবেন।

শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স গঠিত সভাপতি রনজিৎ ও সদস্যসচিব রুহানী

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৯ নভেম্বর) সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা পরিষদ ও রুপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিস্তারিত....

নিজস্ব প্রতিবেদক।

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক। মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৯ নভেম্বর ২০২৫) সকাল ৮ টায় কোস্ট গার্ড বিস্তারিত....