সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বিভিন্ন ভাতা ভোগিরা এখন ঘরে বসে ভাতার টাকা ভোগ করছেনএমপিএ্যাড.মিলন

বিভিন্ন ভাতা ভোগিরা এখন ঘরে বসে ভাতার টাকা ভোগ করছেনএমপিএ্যাড.মিলন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন বলেছেন, খালেদা-ইউনুস দুই জন মিলে বাঙ্গালী জাতীর স্বপ্নের পদ্মা সেতুর ঋণ বন্ধ করেও সেতু নির্মান বন্ধ করতে পারেনি। আর জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন পদ্মা সেতু বাংলার টাকায় হবে। আমরা এখন সেই পদ্মা সেতুর সুফল ভোগ করছি।

শনিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন সভায় এমপি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এমদাদুল হকের সভাপতিত্বি অনুষ্ঠিত উন্নয়ন সভায় এমপি মিলন আরো বলেন, অর্থনীতির চাকা এখন গতিশীল। পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতার কথা উল্লেখ করে মিলন বলেন, বাংলার সাধারন জনগন এসব ভাতার কথা কখনও কল্পনাও করেনি। এখন তারা ঘরে বসে এ সব ভাতার টাকা ভোগ করছেন। এটা আওয়ামীলীগ সরকারের অবদান।
সভায় মোরেলগঞ্জ ও শরণখোলার দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *