সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিক পৌর শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে।এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *