সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মোংলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জহুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিক পৌর শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আহম্মদ শেখের মেয়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধার মাথা ও শরীরের ডান পাশে বড় ধরনের ইনজুরি রয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পালাতক রয়েছে।এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *