সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপদ্যকে সামনে রেখে বাগরহাটের মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৮ সেপ্টেম্বর (সোমবার ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমের তারেক সুলতান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ ডিজিএম অদুদ খন্দকার ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি প্রকাশ ও গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রম চালু রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *