সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বে-সরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে

বে-সরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে

 উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধিঃ
সোমবার ৪সেপ্টেম্বর বিকেল চার টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী মন্দির মাঠে বে-সরকারি সংস্থা সিসিডিবি এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে দূর্যোগের আঘাতে ভিটা মাটি হারাতে হয় হাজারও মানুষের।
 বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ডি-ইন ) প্রকল্প এর মাধ্যমে উপকূল অঞ্চলের বিভিন্ন গ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক  ও পট গান,এ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য জি, এম আব্দুর রউফ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস।
আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবি এর স্টেপ এন্ড বিল্ড -ইন প্রকল্পের ম‍্যানেজার, এস এম মনোয়ার হোসেন । আরো উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সদস্য ও স্টাপগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *