সোমবার ৪সেপ্টেম্বর বিকেল চার টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী মন্দির মাঠে বে-সরকারি সংস্থা সিসিডিবি এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।
উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে দূর্যোগের আঘাতে ভিটা মাটি হারাতে হয় হাজারও মানুষের।
বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ডি-ইন ) প্রকল্প এর মাধ্যমে উপকূল অঞ্চলের বিভিন্ন গ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক ও পট গান,এ সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য জি, এম আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস।
আরো উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবি এর স্টেপ এন্ড বিল্ড -ইন প্রকল্পের ম্যানেজার, এস এম মনোয়ার হোসেন । আরো উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সদস্য ও স্টাপগণ।
Leave a Reply