সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধিঃ

সারাদেশের ন‍্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু সেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার ( ১৫ আগষ্ট ) সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবদনের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা ও যথাযথ মর্যাদা সহকারে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান,অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ জাহান আলী,ইন্সেপেক্টর নুর মোহাম্মাদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম , মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, সরকারি বালিকা বিদ্যালয়, প্রেস ক্লাব, পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পন করেন।

পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০ টায় একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার দিলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ প্রমুখ।

এছাড়াও উপজেলা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন,মাছের পোনা বিতরণসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *