সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
শৃংখলা নাএলে সব উন্নয়ন স্নান হবেঃ সেতুমন্ত্রী

শৃংখলা নাএলে সব উন্নয়ন স্নান হবেঃ সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবকিছু একটা শৃঙ্খলা মতো চলতে হবে। কোনো দুর্নামের ভাগীদার হওয়া যাবে না। রাস্তাঘাট, পদ্মা সেতু, উড়াল সেতু যাই করা হোক, দুর্নামে জড়িয়ে গেলে, শৃঙ্খলা না হলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময়কর। এত উন্নয়নের পরও সড়ক ও পরিবহণে শৃঙ্খলা নেই। দ্রুত শৃঙ্খলা আনতে হবে। শৃঙ্খলার জন্য সচেতনতার বিকল্প নেই। গতকাল রবিবার রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্ষার শুরুতেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। উন্নয়নকাজের যে খোঁড়াখুঁড়ি, এসব কাজ এপ্রিলের আগে শেষ করতে হবে।
রাজধানীতে দূষণ বন্ধে সিটি করপোরেশনসহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হবেন এলজিআরডিমন্ত্রী। রাস্তায় যাতে বাস না রাখা হয় সেজন্য চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে।
এর আগে সড়কে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বাস রুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে চারটি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেয়ার জন্য কমিটি গঠন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *